Header Ads

LightBlog

আজ অমার জীবনের একটা সত্য ঘটনা বলবো____ ▶Tahmid Rahman Eibu

আমি যখন বাসে করে কোথাও যাই,তখন যেই মেয়ের পাশের সিট খালি সেই সিটেই গিয়ে বসি।অথবা কোন সিট খালি না থাকার কারনে কোন মেয়ে দাঁড়িয়ে থাকলে তার পাশে গিয়ে দাঁড়াই।
আমি জানি এই কথা শোনর পর অনেকে আমাকে খারাপ ভাবছেন।মনে মনে গালি দিচ্ছেন।ইভেন আমার পাশে থাকা সেই মেয়েটিও কিছুটা বিব্রত হয়ে ভাবে এত জায়গা থাকতে আমার পাশে কেন?
.
সাবাই সামনের দিকটা দেখে,কেউ এর পিছনের দিকটা দেখেনা।
হ্যাঁ আমি বেহায়াদের মত তাদের পাশে গিয়ে বসি/দাঁড়াই।কারন আমি চাইনা কোন মানুষরূপি জানোয়ার তাদের গাঁ ঘেঁষে বসুক। চাইনা তাদেরকে টিস করুক।চাইনা তিনি সারা রাস্তা অসহায় এর মত কাটাক।তিনি হয়তো কারো না কারো মেয়ে,বোন, এবং মা।আমারও মা,বোন আছে।সেই মুহুর্তে আমার মা,বোনের সাথে তাদের কোন পার্থক্য খুঁজে পাইনা।আর তাই তাদের পাশে বসার সময় মাঝখানে এতটাই জায়গা খালি রাখি আমি অন্য পাশ থেকে পড়ে যাব যাব অবস্থা হয়।যাতে সে কমফোর্ট ফিল করে।এর জন্য কারো চোখে যদি আমি খারাপ হয়ে থাকি হ্যাঁ তাহলে আমি খারাপ।
.
আরেকটা ঘটনা বলি_____
.
কিছুদিন আগে সন্ধ্যায় সাভার যাচ্ছিলাম।প্রথমে বাসে অনেক যাত্রী ছিল।সাবাই নেমে যাবার পর আর মাত্র 2জন ছিল।আমি আর মহিলা সিটে বসা এক মেয়ে।আমার গন্তব্যে চলে এসেছিলাম।কিন্ত তখনও মেয়েটি নামেনি।বুঝতে পারলাম তার গন্তব্য আরো সামনে।তাই আমিও নামলাম না।কন্টেকটার আমাকে বলল মামা আপনার জায়গা এসে গেছে। আমি বললাম আরো সামনে যাব।মেয়েটি তার গন্তব্যে যাওয়ার পর আমি বাস থেকে নামলাম।কারন আমি চাইনা পরের দিন তাকে নিয়ে পত্রিকায় কোন হেডলাইন হোক।সেই জন্য অবশ্য আমার বাসায় ফিরতে লেট হয়েছিল।
তাতে কি আসে যায়?
আমার সামান্য সেক্রিফাইজে অন্যের মুখে হাসি ফুটলে আমি তাতেই খুশি।
লেখালেখি ছেড়ে দিয়েছি অনেক আগেই।তাই সবকিছু হয়তো গুছিয়ে লিখতে পারিনি।আরো অনেক কিছু লেখার ছিলো।
[বি:দ্র:-লেখাটা আমার ব্যক্তিগত জীবন থেকে লেখা।তাই বিনা কার্টেসিতে কপি করা নিষেধ।]