বিফোর আই গো টু স্লীপ -- বুক রিভিউ
বিফোর আই গো টু স্লীপ
লেখকঃ এস জে ওয়াটসন।
আমরা ঘুম থেকে উঠে নিজেকে সেখানেই দেখতে পাই যেখানে ঘুমানোর আগে ছিলাম। কিন্ত কেমন হবে যদি আপনি নিজেকে ঘুম থেকে উঠে এক অপরিচিত জায়গায় এক অপরিচিত লোকের সাথে আবিঃস্কার করেন? অথচ এটাই আপনার রোজকার রুটিন :(
ক্রিস্টিন লুকাস, একজন ৪৭ বছর বয়সী এ্যাম্নেশিয়াক রোগী। প্রতিদিন ঘুম থেকে উঠে তিনি নিজেকে ২০ বছর বয়সী তরুনী ভাবতে থাকেন, কোন এক মারাত্মক দুর্ঘটনার এর পিছনে দায়ী। একদিন ডাক্তারের পরামর্শে তিনি গোপনে ডায়েরী লিখা শুরু করেন, যাতে করে তিনি তার গতকাল মনে রাখতে ও তার হারিয়ে অতীত যাওয়া মেমোরিটুকু ফিরেয়ে আনতে পারেন পারেন।অবশেষে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষন ও তার অশেষ অধ্যবসায়ের ফলে আস্তে আস্তে ফিরে আসতে থাকে তার হারিয়ে যাওয়া দিন গুলো। সাথে সাথে মনের মাঝের ঘোরপাক করতে থাকে তার বর্তমান সম্পর্কে, তার চার পাশের লোক গুলো কারা? তার স্বামী বেনকে কি বিশ্বাস করা যায় নাকি যায়না? কি হয়েছিল সে দিন? এসব কিছুর মুলে থাকা ঘটনা কি সত্যিই নিচকই দুর্ঘটনা ছিল? নাকি অন্য কিছু। নির্মম এই সত্যগুলো জানার জন্য সেকি আদৌ প্রস্তুত ? এ সব কিছুর উত্তর জানতে হলে পড়ে ফেলতে পারেন বইটি অথবা দেখতে পারেন এই গল্প অব্লম্বনে নিমির্ত সিনেমাটি।
মাত্র তিনটি প্রধান চরিত্র নিয়ে যে আসাধারন কোন বই হতে পারে এ বইটি না পড়লে বুঝতেই পারবেন না। মোটকথা, সাইকোলজিকাল থ্রিলার গল্প যাদের ভাল্লাগে এই বইটি আপনাদের নিরাশ করবে না, ১০০%গ্যারান্টি!!! :)
05/04/2020
#Stay Home #Stay Safe :)

Post a Comment